ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

এডেন সাগরে নৌকাডুবিতে মৃত্যু ৩৪

ইয়েমেন থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার পথে আফ্রিকার শরণার্থীবাহী একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এডেন সাগরের ঘটা ওই দুর্ঘটনায় ৩৪ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে খবরটি জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।


জানা যায়, সোমবার (১২ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টার দিকে আফ্রিকার দেশ জিবুতির উপকূলে অতিরিক্ত যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়। অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) বিষয়টি নিশ্চিত করেছে।


আইওএম কর্মকর্তা মোহাম্মদ আবদিকের জানিয়েছেন, ইয়েমেন থেকে দালালদের মাধ্যমে ৬০ যাত্রী নিয়ে নৌকাটি এডেন উপসাগরের জিবুতির উপকূলে ডুবে যায়। এতে নারী ও শিশুসহ অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটে।


ধারণা করা হচ্ছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ বিধিনিষেধ ও কড়াকড়ির কারণে তারা সৌদি আরবে প্রবেশে ব্যর্থ হয়। এরপর তারা প্রতিবেশী দরিদ্র রাষ্ট্র ইয়েমেনে আটকা পড়ে। মূলত সেখান থেকেই ফেরার পথে এই নৌকাডুবির ঘটনাটি ঘটে।

ads
ads
ads

Our Facebook Page

↑